আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্কর,মগরাহাট: মঙ্গলবার মগরাহাট পশ্চিম বিধানসভার বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে মগরাহাট ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসে তালা মেরে দেয় আশাকর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে আশা কর্মীদের তাই সমীক্ষার কাজ থেকে অব্যাহতি সহ একাধিক দাবী নিতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসে তালা মেরে বিক্ষোভ শুরু করে।
আরও পড়ুন:
নিজেদের দাবিতে অনড় থেকে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা এভাবেই ধর্না চালিয়ে যাবেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উস্তি থানার পুলিশ। অবশ্যই ঘটনায় মগরাহাট ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুপ নস্করের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: