পুবের কলম ওয়েবডেস্ক: নতুন মরশুমের জন্য যখন জোরকদমে দলগঠনে নেমেছে মোহনবাগান। তখন তাদের ঘর ভাঙছে বেঙ্গালুরু এফসি। গতবার আইএসএল লিগ-শিল্ড এবং আইএসএল খেতাব জয় করেছিল মোহনবাগান। যাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আশিক কুরুনিয়ান।
আরও পড়ুন:
উইং গতির ঝড় তুলে বেসামাল করতে সিদ্ধহস্ত আশিক ফিরে যাচ্ছেন তাঁর পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে। একবার বাগান কোচ মোলিনা বলেছিলেন, ‘আশিক আমার দলের ইউটিলিটি ফুটবলার।’
আরও পড়ুন:
গত মরশুমে একাধিক ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন আশিক। পেয়েছেন ‘ম্যাচের সেরা’র পুরস্কারও।
জানা গিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তিতে আশিক ফিরছেন সুনীল ছেত্রীদের ক্লাবে। যদিও এই ব্যাপারে মোহনবাগান বা আশিক, কারও তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।আরও পড়ুন:
গত মরশুম শেষ হওয়ার পরেই ফ্রি-প্লেয়ার হয়ে যান আশিক। তাঁকে দলে পেতে বেঙ্গালুরু ছাড়াও আরও কয়েকটি দল আসরে নেমেছিল। কয়েকদিন আগে জাতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে খেলেছেন আশিক।