পুবের কলম ওয়েবডেস্ক : সায়েমা রহমান– তিনি আরজে সায়েমা নামেই বেশি পরিচিত। তিনি কাজ করেন রেডিয়ো মিরচি ৯৮.৩ এফএম চ্যানেলে। ইউটিউবেও সমান জনপ্রিয়। ১৪ বছর ধরে রেডিয়ো জকি হিসেবে খ্যাতির চূড়ান্ত শিখরে থাকা এই মহিলার ছবি পোস্ট করা হয়েছে মুসলিম মহিলাদের নিলামে তোলা অ্যাপ ‘বুল্লি বাই’-তে। এই নিয়ে সায়েমাকে প্রশ্ন করা হলে তিনি জানান– এর আগেও গতবছর একই ধরনের এক অ্যাপে তাঁর ছবি পোস্ট করা হয়েছিল– কিন্তু সরকার এবং প্রশাসন কোনও ব্যবস্থা নিতে পারেনি।
আরও পড়ুন:
সেজন্য তারা এ বছরেও একই কায়দায় আমাদের দমাতে চাইছে। বদমায়েশদের হিম্মত বেড়ে গেছে সরকার এ বিষয়ে চুপ থাকার দরুন।
সেজন্যই প্রায় ১০০ মুসলিম মহিলার ছবি দিয়ে নীলামে বিক্রির কথা বলে নতুন বছরে নিজেদের বিদ্বেষ প্রকাশ করতে চাইল।আরও পড়ুন:
সায়েমা রহমান বলেন– যেসব ভাষা ও অপশধ ব্যবহার করা হয়েছে এই অ্যাপে তা অত্যন্ত ঘৃণ্য ও ন্যক্কারজনক। তবে এই ধরনের ভাষা কয়েক বছর আগে থেকেই শোনা যাচ্ছিল। এই শধ ব্যবহার করা হচ্ছে আমদের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আমাদের আওয়াজ তীব্র হচ্ছে ক্রমশই। ন্যায় ও ইনসাফের জন্য এই আওয়াজ উঠছে। আমরা নিজেদের জন্য এবং সকলের জন্য্য আওয়াজ উঠিয়েছি।
এইজন্য উগ্রবাদীদের তালিকায় আমাদের নাম রয়েছে। আমার অন্তত খারাপ লাগছে যে জেএনইউ-এর নিখোঁজ ছাত্র নাজিবের আম্মার ছবিও দেওয়া হয়েছে নীলামের তালিকায়।আরও পড়ুন:
সায়েমা বলেন সেই তালিকাতে আমারও নাম রয়েছে। মানুষ আমাকে জিজ্ঞেস করছে আমার নাম ওই তালিকায় কেন রয়েছে? এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই যে– জিন্দেগিতে আগে বাড়তে হলে কিছু বক্সে ঠিক লাগাতে হয়। আমি সেইসব বক্সে টিক লাগিয়ে দিয়েছি। বক্স নম্বর এক– আমি একজন মহিলা– বক্স নম্বর দুই– আমি একজন মুসলিম– বক্স নম্বর তিন– আমি একজন স্বাধীন চিন্তার ইনসান।
আর বক্স নম্বর চার হচ্ছে– আমি একজন সাকসেসফুল ইনসান।আরও পড়ুন:
সায়েমা রহমান বলেন– কেউ মনে করছে আওয়াজকে স্তব্ধ করে দিয়ে আমি রাজা তৈরি হয়ে যাব। রাজত্ব করতে পারব। আর সেজন্যই আমাদের এই আওয়াজ দাবিয়ে দেওয়া তাদের কাছে খুবই জরুরি।উল্লেখ্য– ‘বুল্লি বাই’ অ্যাপে যেসব মুসলিম মহিলার ছবি সংগ্রহ করে পোস্ট করা হয়েছে তারা সকলেই প্রতিবাদী এবং এনআরসি নিয়ে কোনও প্রতিবাদী সভায় কিংবা শাহিনবাগে এবং জেএনইউ-এর ঘটনা নিয়ে সরকার ও প্রশাসনের বিরোধিতা করতে আওয়াজ উঠিয়েছিলেন। অবশ্য এই অ্যাপ নিয়ে তীব্র প্রতিবাদ হওয়ার পর মুম্বই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন:
মুসলিম মহিলারাও সাহস করে এগিয়ে এসেছেন উগ্রবাদী বিদ্বেষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য। তেলেঙ্গানা দিল্লি কর্নাটক থেকে এফআইআর-এর খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রের আইটি মন্ত্রীও বলেছেন অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।