২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাব্বায় টেস্ট জিতল অস্ট্রেলিয়া

পুবের কলম, ওয়েবডেস্কঃ  চারদিনেই ম্যাচ শেষ। কিছুদিন আগেই ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ছিল ভারত। আর তাই দেখে আশায় বুক বেঁধেছিলেন ইংরেজরা। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আজ পর্যন্ত ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ইংল্যান্ড। সেই ট্রাডিশনই বজায় রইল। ফের একবার অস্ট্রেলিয়ার মাটিতে হার ইংল্যান্ডের। ব্রিসবেনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ৯ উইকেটে হারিয়ে দিল জো রুটের ইংল্যান্ডকে।

তৃতীয় দিনের শেষে জো রুট এবং ডেভিড মালান দারুণ ছন্দে ছিলেন। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই একার হাতে ইংল্যান্ডের সব আশা শেষ করে দিলেন অজি স্পিনার নাথান লিওন। তার চারটি শিকারের দাপটে ইংল্যান্ড শেষ হয়ে গেল মাত্র ২৯৭ রানে। মাত্র ২০ রান লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুধুমাত্র অ্যালেক্স ক্যারির উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল অস্ট্রেলিয়া। গাব্বায় ফের একবার জয়ের সরণিতে  বাগি গ্রীন। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ফলে এগিয়ে গেল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরা হলেন ট্রেভিস হেড।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাব্বায় টেস্ট জিতল অস্ট্রেলিয়া

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার