বেঙ্গালুরু, ২৪ জানুয়ারি: বাবা সাহেবের মূর্তিকে অসম্মান। সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের মূর্তির চারপাশে জুতোর মালা পরিয়ে দেয় অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা বলে অভিযোগ ওঠে। ঘটনার জেরে মঙ্গলবার থেকে কর্ণাটকের কালাবুর্গির বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার রাতের ঘটনায় দলিত সংগঠনগুলি ক্ষোভে ফেটে পড়েছেন। এলাকার বিভিন্ন জায়গায় রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।
রাস্তায় টায়ার জ্বালিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।আরও পড়ুন:
জানা গিয়েছে, আম্বেদকরের মূর্তিকে অসম্মান জেরে শহরের বেশকিছু এলাকায় অশান্তি ছড়িয়েছে। এলাকার দোকানপাট জোরপূর্বকভাবে বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। পাথর ছোড়া থেকে পেট্রোল পাম্প, গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পরিদর্শন করেন ডেপুটি পুলিশ কমিশনার কণিকা সিকরিওয়াল।
এমনকি আম্বেদকর মূর্তিতে পুষ্পস্তবকও অর্পণ করেছেন পুলিশ কর্তা। তাঁর বক্তব্য, এই ঘটনায় ইউনিভার্সিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।আরও পড়ুন:
অন্যদিকে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক পি রাজীব রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের উপর লাগাতার আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
রাজীব বলেন, অভিযুক্ত যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এই ধরনের ঘটনা রুখতে পুলিশ কড়া ব্যবস্থা নিক। রাজ্যে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপর আক্রমণ বেড়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাব দিতে হবে বলেও সরব হয়েছেন তিনি।