পুবের কলম প্রতিবেদক,বসিরহাট: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ওড়িশায় একদিনের শোক পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও।
আরও পড়ুন:
এবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জ্ঞাপন তৃণমূলের। নবজোয়ারের প্রস্তুতি সভা থেকে মোমবাতি জ্বালিয়ে, কালো ব্যাচ পরে শহীদ বেদীতে ফুল দিয়ে শোক জ্ঞাপন করল বাদুড়িয়া ব্লকের আটুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ।
আরও পড়ুন:
আগামী ১২জুন বসিরহাটে এই কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের।
তার আগে শনিবার নবজোয়ারের প্রস্তুতি সভা ছিল কটিয়াহাট বি কে এ পি ইনস্টিটিউশনের মাঠে। সেখানেই প্রস্তুতি সভার আগে শোক জ্ঞাপন কর্মসূচি পালন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন বাদুড়িয়ার বিধায়ক আবদুর রহিম দিলু,আটুরিয়ায় তৃণমূল অঞ্চল সভাপতি মোশারফ গাজী, প্রতাপউদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতা কর্মী।আরও পড়ুন:
বিধায়ক জানান, মারাত্মক এই রেল দুর্ঘটনা নিয়ে আমরা শোকাহত। দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের স্মৃতিতে নীরবতা পালন করলাম।
অন্যদিকে শহীদ বেদীতে তাদের উদ্দেশ্যে মোমবাতি জালালাম। পাশাপাশি দুর্ঘটনায় জখমদের চিকিৎসায় রক্তের যে সংকট দেখা দিয়েছে সেই রক্তের সংকট মেটাতে আমরা উদযোগী হবো। একাধিক জায়গায় রক্তদান কর্মসূচি আয়োজন করবো। মানুষকে আরো সচেতন করবো রক্তদান সম্পর্কে। যাতে এই দুর্ঘটনায় আহতদের অবিলম্বে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায়। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেন।