পুবের কলম, ওয়েবডেস্ক: পাহাড়ে বনধ স্থগিত, ঘোষনা বিনয় তামাংয়ের। সাধারণ মানুষের স্বার্থে এই বনধ স্থগিত করা হল বলে জানানো হয়েছে। আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
আরও পড়ুন:
বুধবার সাংবাদিক বৈঠক করে বিনয় তামাং জানিয়ে দেন বনধ স্থগিত করা হল।
অর্থাৎ আগামীকাল যে ১২ ঘণ্টার বনধের ডাকা হয়েছিল আপাতত তা স্থগিত করা হল।আরও পড়ুন:
এদিকে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এসে প্রশাসনিক বৈঠক থেকে বনধ প্রসঙ্গে কড়া বার্তা দেন। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বনধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল পাহাড়ে।
আরও পড়ুন:
মঙ্গলবার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্য সরকার বনধকে সমর্থন করে না।
গত ১১ বছর ধরে ক্ষমতায় থেকে সেটা দেখিয়েই দিয়েছি। বাংলায় কোনও বনধ হবে না। আন্দোলন কেউ করতেই পারে, তাই বলে বনধের সংস্কৃতিকে সমর্থন করা হবে না। বিনয় তামাংদের নাম না করে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বনধ করলে তার কড়াভাবে মোকাবিলা করবে সরকার।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী বলেন, অনেকে এখানে বঙ্গভঙ্গ করার চেষ্টা করছে। তাদের বলে রাখি বঙ্গ কোনও দিন ভঙ্গ হবে না, খালি তাদের মোহ ভঙ্গ হবে।