পুবের কলম ওয়েব ডেস্ক : এর আগে ভারতসহ কলকাতার ঐতিহ্যশালী ক্লাব ইস্টবেঙ্গলে খেলে গিয়েছিলেন বিশ্বের নামীদামি তারকা খেলোয়াড়রা। সে তালিকায় জ্বলজ্বল করছে প্রতিবেশী দেশ বাংলাদেশের ফুটবলাররাও। এর আগে ১৯৯১ সালে ইস্টবেঙ্গলে খেলে সুনাম কুড়িয়েছেন পদ্মাপারের দেশের তারকা ফুটবলার মোনেম মুন্না, শেখ মুহাম্মদ আসলাম, রিজভী করিম রুমি ও গোলাম গাউস।
আরও পড়ুন:
এই নামজাদা ফুটবলাররা অসাধারণ ফুটবল খেলে লালহলুদ শিবির জিতিয়ে ছিলেন অজস্র লিগ শিরোপা।
দীর্ঘদিন পর এবার কলকাতার অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন বাংলাদেশের মহিলা ফুটবলার সানজিদা আক্তার। তার মতো একজন প্রতিভাবান ফরোয়ার্ড ইস্টবেঙ্গলের মহিলা দলে যোগ দিলে তাদের আক্রমণবিভাগ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন আসলাম-রুমিরা।আরও পড়ুন:
সানজিদা এখনও পর্যন্ত ভারতে পা রাখেননি। তিনি কলকাতার এই ক্লাবের হয়ে খেলার জন্য ভিসার আবেদন জানিয়েছেন।
জিসা পেলেই তিনি কলকাতায় হাজির হবেন।এ বিষয়ে সানজিদা বলেন, 'সত্যি বলতে, ভারতের অন্যতম সেরা এই ক্লাবে খেলার সুযোগ পাব কোনওদিন ভাবিনি। আমি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলব ভেবে খুব খুশি। ভিসা এসে গেলেই আমি ভারতে পাড়ি জমাবো।'আরও পড়ুন:
এদিকে ভারতীয় মহিলা ফুটবল লিগের পয়েন্ট টেবিলে অআপাতত পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ৪ ম্যাচে একটি জয়ে ৩ পয়েন্ট তাদের। বাকি ৩টি ম্যাচই হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে ইস্টবেঙ্গল। এ ব্যাপারে মুহাম্মদ আসলাম মনে করেন, তাদের উপস্থিতিতে একটা সময় যেভাবে ইস্টবেঙ্গল সাফল্য পেয়েছিল, এবার সানজিদা্র উপস্থিতিতেও ক্লাব সাফল্য পাবে। দলকে জেতাবে। গোল পাবে। বাংলাদেশের সম্মান উজ্জ্বল করবে।