পুবের কলম, ওয়েবডেস্ক: বঙ্গে অমিত শাহ, বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহি সমাবেশ ঘিরে বিজেপির প্রত্যাশার পারদ তুঙ্গে। ধর্মতলা চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে। অমিত শাহের বক্তব্য একনজরে 

[caption id="attachment_96587" align="alignnone" width="1298"] ধর্মতলায় অমিত শাহ
(ছবি-সন্দীপ সাহা)[/caption]

  • ২৪ -এ  ফের মোদিকে জেতান
  • ২৬-এর বাংলায় বিজেপির সরকার হবে
  • বাংলার পবিত্র ভূমিকে আমার প্রণাম
  • ধর্মতলা সভাস্থল ঐতিহাসিক জায়গা
  • ভারতকে দিশা দেখিয়েছে বাংলা
  • গত লোকসভা ভোটে বিপুল সমর্থন বাংলা থেকে পেয়েছি
  • শুভেন্দুকে বরখাস্ত করেছেন দিদি
  • কিন্তু দিদি আপনি আপনার বাংলার মানুষকে চুপ করাতে পারবেন না
  • দিদির শাসনে রাজনৈতিক সংঘর্ষ বন্ধ হয়নি
  • মোদি কোটি কোটি টাকা পাঠান বাংলায়
  • তৃণমূলের সিন্ডিকেট মোদির পাঠানো টাকা লুঠ করে
  • দিদির শাসণে তোষণ, দুর্নীতি বন্ধ হয়নি
  • তৃণমূল সরকার অনুপ্রবেশ বন্ধ করতে পারেনি
  • একসময়ে সংসদে অনুপ্রবেশে বিরোধিতা করতেন বিরোধিতা
  • আজ অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়ে মদদ
  • গুজরাটে কোনো নেতার ঘরে এত নোট দেখিনি
  • দেশে ভোট হিংসা সবচেয়ে বেশি বাংলায়
  • কাশ্মীরে ৩৭০ ধারা রদ করা হয়েছে
  • মোদির শাসনে এগোচ্ছে দেশ, দিদির শাসনে পিছোচ্ছে বাংলা
  • ক্ষমতা থাকলে জ্যোতিপ্রিয়, অনুব্রতকে সাসপেন্ড করুন
  • ভোটার কার্ড, আধারে জালিয়াতি দেখেও চুপ বাংলার পুলিশ
  • বিজেপি কর্মীদের খুন করে বিজেপিকে দমানো যাবে না
  • যাতে ভাইপোর নাম সামনে না আসে, তার জন্য দুর্গানাম জপছেন দিদি
  • এত অনুপ্রবেশ হলে কোনও রাজ্যের উন্নয়ন সম্ভব নয়
  • দিদির শাসনে বরবাদ বাংলা
  • জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ বাংলার মানুষের টাকা খেয়েছে
  • মোদি জমানায় বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ সর্বাধিক
  • দুর্নীতিগ্রস্ত পরিবারবাদি তৃণমূল বাংলার ভালো করতে পারে না