আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্কর: নামখানা: শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির সভা নিয়ে দিনভর রাজ্যরাজনীতি ছিল সরগরম।এরই মাঝে দক্ষিণ ২৪ পরগনার নামখানার হটুগঞ্জ দুই দলের সমর্থকদের সংঘর্ষে হয়ে ওঠে উত্তপ্ত। মথুরাপুরের লালপুর, কুলপির শ্যামবসুরচক, নামখানার দাসবাঁধ, ডায়মন্ড হারবারের হটুগঞ্জে শুরু হয় অবরোধ।
আরও পড়ুন:

অনেক জায়গায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয়।
১১৭ নম্বর জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে। সকাল দশটা থেকে ডায়মন্ড হারবারের সঙ্গে কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা ও রায়দিঘির যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। জল, খাবার পর্যন্ত পায়নি অনেকে। এরমধ্যে বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ি সভার দিকে আসতে শুরু করে। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরী হয় হটুগঞ্জে। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায। দোকান ভাঙচুর ও বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত মানুষ। খবর পেয়ে ডায়মন্ড হারবারের এসপি ধৃতিমান সরকার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ।আরও পড়ুন: