২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবা হওয়ার পরীক্ষায় ফেল পাপ্পু! বাড়ি থেকে পালানোর তিন বছর পর মেয়ে–জামাই–নাতনিকে হত্যা

পটনা, ১৩ জানুয়ারি: সিনেমার ‘ভিলেন বাবার’ নৃশংসতাকেও হার মানল চাঁদনির বাবা। বিহারের নৌগাছিয়ার চাঁদনির ভাল লেগেছিল ওই গ্রামেরই চন্দনকে। কিন্তু চাঁদনির পরিবারের আপত্তি ছিল তাদের সম্পর্ক নিয়ে। এক সঙ্গে বাঁচা–মরার পণ করা চন্দন–চাঁদনি  বাধ্য হয়েই ২০২১ সালে বাড়ি ছাড়ে। বিয়ে শাদি করে সুখেই দিন কাটছিল তাদের। ঘর আলো করে জন্মেছিল এক ফুটফুটে শিশুকন্যা।

এর মধ্যে আর নিজেদের গ্রামে ফেরেনি চন্দন–চাঁদনি। তিন বছর পর অসুস্থ বাবা নিজের ছেলে–বৌমা আর নাতনিকে দেখতে চেয়েছিল। সেই কারণেই সম্প্রতি নিজেদের ২ বছরের কন্যাকে সঙ্গে নিয়ে গ্রামে ফেরে চন্দন ও চাঁদনি। খবর পৌঁছে যায় চাঁদনির বাবার কানে।

সুযোগ বুঝে মেয়ের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার তিন বছর পর হামলা চালায় চাঁদনির বাবা পাপ্পু সিং। জামাই–মেয়ে আর ২ বছরের নাতনিকে লোহার রড দিয়ে মারার চেষ্টা করে সে। এরপর নিজের পুত্র ধীরজ কুমারকে ডাক দেয় পাপ্পু। ধীরজ এসে গুলি করে খুন করে চাঁদনি–চন্দন ও তাদের ২ বছরের সন্তানকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। অপরাধীদের খোঁজ শুরু করেছে নৌগাছিয়া পুলিশ।

সর্বধিক পাঠিত

ফের দুর্ঘটনা: অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ল তেজস ফাইটার জেট, সুরক্ষিত পাইলট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবা হওয়ার পরীক্ষায় ফেল পাপ্পু! বাড়ি থেকে পালানোর তিন বছর পর মেয়ে–জামাই–নাতনিকে হত্যা

আপডেট : ১৩ জানুয়ারী ২০২৪, শনিবার