পুবের কলম ওয়েবডেস্ক:  বিহারের দরিদ্রতম বিধায়ক রামবৃক্ষ সদা। বিধায়কদের জন্য নির্দিষ্ট বাংলোর চাবি হাতে পেয়ে ধরে রাখতে পারলেন না চোখের জল। এর আগে প্রাপ্তি বলতে শুধুই ইন্দিরা আবাস যোজনার একটি দুকামরার বাড়ি।আক্ষরিক অর্থেই আবেগাপ্লুত এই বিধায়ক বলেন গরীবব মানুষরা যেদিন কিছু পান সেইদিনই তাদের কাছে দীপাবলি। তাই বাড়ির চাবি হাতে পাওয়ার দিনটিই তাঁর কাছে দীপাবলির সামিল।

পটনার বীরচাঁদ প্যাটেল রোডে বিধায়কদের জন্য বাংলো তৈরি করেছে জেডিইউ-আরজেডির জোট সরকার।মুখ্যমন্ত্রীর হাত থেকে বাড়ির চাবি নেওয়ার পর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি রামবৃক্ষ। তিনি আরজেডির বিধায়ক। তাঁর কথায়  যে বাড়ির কথা আমি কখনও স্বপ্নেও ভাবিনি। তাই আবেগপ্রবণ হয়েছে পড়েছি আজ।

’’ এর পরেই আরজেডি বিধায়ক দলের প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদবকে ধন্যবাদ জানিয়েছেন ৪৬ বছরের রামবৃক্ষ মুষাহার সম্প্রদায়ের।  তিনি বলেন “লালুজিই আমাকে নেতা বানিয়েছেন।”২০২০ সালের প্রথম বার বিহারের বিধায়ক নির্বাচিত হয়েছেন রামবৃক্ষ। এত দিন খাগাড়িয়ার রাউন গ্রামে দু’কামরার একটি বাড়িতে পাঁচ ছেলে ও এক মেয়ের সঙ্গে থাকতেন বিধায়ক। এবার পেলেন তিনতলা বাংলো।