পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপির কাছে এখন পাখির চোখ উত্তরপ্রদেশের নির্বাচন। বছর ঘুরলেই যোগি রাজ্যের বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজবে। তার আগেই তাই রাম মন্দির নির্মাণের কাজ শেষ করতে চায় বিজেপি। ইতিমধ্যেই রামমন্দিরে ব্যবহারের জন্য বিশেষ পাথর কাটতে রাজস্থানের জয়পুর থেকে পৌঁছে গিয়েছেন কারিগররা। পুরোদমে শুরু হয়ে গিয়েছে কাজ।জানা যাচ্ছে মন্দিরের ৬০ হাজার বর্গফুট এলাকায় পাথর কাটার কাজ শেষ হয়েছে।মূল মন্দিরের সৌন্দর্যায়নে ৪ লক্ষ ঘনফুট পাথর ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারনা রাজ্যবাসীর একাংশের মন জয় করার জন্যই গেরুয়া নেতৃত্বের এই প্রচেষ্টা। কিন্তু নয়া কৃষি আইন নিয়ে এমনিতেই উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মত একাধিক রাজ্যে স্বস্তিতে নেই বিজেপি। খোদ সংঘ পরিবারের চিন্তন শিবিরের বৈঠকেও এই প্রসঙ্গে আলোচনা হয়েছে, তাই রাম মন্দির ইস্যুকি আদৌও ভোটবাক্সে প্রভাব ফেলবে। তা বলবে সময়।
০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পাখির চোখ বিধানসভা নির্বাচন, যোগী রাজ্যে রামমন্দিরের কাজ শেষ করতে তৎপরতা
-
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার
- 62
ট্যাগ :
Bird's eye Assembly elections
সর্বধিক পাঠিত


























