পুবের কলম, ওয়েবডেস্ক: ভোজপুরী গায়ক পবন সিংকে আসানসোলে প্রার্থী করেছিল বিজেপি। বাংলার এই আসন থেকে লড়তে চাননি তিনি। এবার নির্দল প্রার্থী হিসাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন পবন সিং। বিজেপির শরিক এনডিএর বিরুদ্ধে করকট আসন থেকে লড়বেন তিনি। স্বাভাবিক ভাবেই চাপে পড়েছে বিজেপি।
বুধবার তড়িঘড়ি বিজেপি থেকে বহিষ্কার করা হল ভোজপুরী গায়ক পবন সিংকে।আরও পড়ুন:
উল্লেখ্য, বিহারের কারাকাট কেন্দ্রে এনডিএ প্রার্থী উপেন্দ্র কুশওয়াহার বিরুদ্ধে ভোটের প্রার্থী হিসাবে নির্দল হয়ে দাঁড়িয়ে ছিলেন পবন সিং। আর একজন বিজেপির সদস্য হয়ে কেউ দলীয় শরিকের বিরুদ্ধে ভোটে লড়ছেন, এমন পরিস্থিতি তৈরি হতেই পবন সিংকে দল থেকে ছাঁটাই করল বিজেপি। এক্স হ্যান্ডেলে পবন সিং বলেন, ‘এবার শুধু উন্নয়ন হবে। কোনও আওয়াজ হবে না। আমরা করাকট কেন্দ্রকে নতুন ভোর দেব।’