পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের প্রচারে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। প্রায় সারা দেশে ঘুরে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের প্রচারে ৯ ও ১০ এপ্রিল তামিলনাড়ুতে এসেছেন প্রধানমন্ত্রী। বিজেপি ২০২৪ এর নির্বাচনে দক্ষিণ রাজ্যগুলিতে এবার বেশি সময় ব্যয় করছে। প্রসঙ্গত, তামিলনাড়ুতে নিজের জায়গা তৈরি করতে হলে বিজেপির মূল হাতিয়ার এআইএডিএমকে।
প্রধানত এই দলটিকে হাতিয়ার করে দক্ষিণী রাজ্যটিতে নিজের অস্তিত্ব প্রমাণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনে কর্নাটকে কংগ্রেসের দাপটে নিজেদের প্রমাণ দিতে পারেনি বিজেপি, তাই তামিলনাড়ুতে ভোট প্রচারে নিজেদের মনপ্রাণ উজাড় দিতে চাইছে তারা।আরও পড়ুন:
তবে ২০১৯ লোকসভা ও ২০২১ বিধানসভা নির্বাচনে এআইডিএমকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থেকেও সেইরকম কোনও সুবিধা করতে পারেনি বিজেপি। তবে এবার এআইএডিএমকে এর কিছু প্রধান বিরোধী দল সংগঠন ছেড়ে দেওয়ার কারণে বিজেপি মনে করছে এটি তাদের কাছে একটি বড় সুযোগ। অপরদিকে তামিলনাড়ুতে বল ভরসা বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই।
কোয়েম্বাটুর থেকে তাকে প্রার্থী করা করা হয়েছে। কারণ কোয়েম্বাটুর আসনটি বিজেপির জন্য গুরুত্বপূর্ণ। আন্নামালাইকে নিয়ে বড় আশা রাখছে বিজেপি। দুই তরুণ নেতা রাজ্য সভাপতি কে আন্নামালাই এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান যেভাবে প্রচার চালাচ্ছে সেখানে বিজেপি আগামী তিন থেকে চার বছরে উত্থানের প্রবল সম্ভাবনা দেখছে।বিজেপি তামিলনাড়ুতে খুব বেশি নির্বাচনী লাভ করতে পারেনি, কারণ দ্রাবিড় এবং তামিল জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে রাজনীতির আরও বেশি সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার প্রচারে দক্ষিণী মানুষের মন কাড়তে কোনও কসুর করেননি মোদি। প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা শার্ট, ভেস্তি (ধুতি) ও অঙ্গবস্ত্রম (শাল)। হাতে ছিল পদ্মের কাটআউট। রোড শোয়ে প্রধানমন্ত্রী মোদিকে দেখতে রাস্তার দুই ধারে উপচে পড়ে ভিড়। ২ কিলোমিটার দীর্ঘ ওই পথ অতিক্রম করতে ৪৫ মিনিট সময় লাগে। গত ২৭ ফেব্রয়ারি তামিলনাড়ুতে এসেছিলেন মোদি, এই নিয়ে সাতবার এলেন এই রাজ্যে। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর ২০২৪-এ মোদির পাখির চোখ তামিলনাড়ু, কারণ মোদির রাজ্যে একাধিকবার পদাপর্ণ সেই বার্তাই দিচ্ছে রাজনীতিতে। প্রচারে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই, দক্ষিণ চেন্নাইয়ের প্রার্থী তামিলিসাই সৌন্দররাজন, মধ্য চেন্নাইয়ের প্রার্থী বিনোজ পি সেলভাম এবং উত্তর চেন্নাইয়ের প্রার্থী আরসি পাল।