পুবের কলম প্রতিবেদক: গোটা দেশে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা ভোট। এরই সঙ্গে দেশের একাধিক রাজ্যে বিধানসভা উপনির্বাচন হবে। শুধু তাই নয় সিকিমে বিধানসভা ভোট হবে। তাই সেই ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
উপনির্বাচন ও সিকিম বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি তার প্রার্থী তালিকা প্রকাশ করেছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, সিকিম বিধানসভা নির্বাচনের পাশাপাশি গুজরাটের বিধানসভা উপনির্বাচন, হিমাচলপ্রদেশ, কর্ণাটক ও পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সিকিম বিধানসভা নির্বাচনের জন্য ৯টা আসনে দ্বিতীয় প্রার্থী ঘোষণা করেছে।
আরও পড়ুন:
তালিকায় আছে গিয়ালসিং-বারনায়ক আসনে ভীম কুমার শর্মা, নামচি-সিংহিথাংয়ে বিজেপি প্রার্থী শ্রীমতি অরুণা মঙ্গর, মেল্লিতে যোগেন রাই, তুমিন-লিঙ্গিতে ফুর্বা রিংজিং শেরপা, ওয়েস্ট পেনড্যামে ভূপাল বারাইলি, শিয়ারিতে পেম্পো শেরিং লেপচা, মারতাম-রুমটেক আসনে চেওয়াং দাদুল ভুটিয়া, আপার তাডোংয়ে দাঁড়িয়েছেন নীরেন ভান্ডারি, গ্যাংটকে পেমা ওয়াংগল রিংজিং।
আরও পড়ুন:
অন্যদিকে গুজরাতের বিজাপুর থেকে প্রার্থী হচ্ছেন ডা. চতুরসিং জাবাঞ্জি চাবড়া, পোরবন্দরে অর্জুনভাই দেবাভাই মোধবারিয়া, মানবাদরে অরবিন্দভাই জে লদানি, কাম্ভাতে চিরাগকুমার অরবিন্দভাই পটেল ও ভাগোড়িয়াতে প্রার্থী ধর্মেন্দ্রসিং রানুবা ভাগেলা। কর্ণাটক উপনির্বাচনে বিজেপি শোরাপুর আসনে প্রার্থী নরসিংহনায়ক( রাজুগৌড়া)। পশ্চিমবঙ্গে ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী ভাস্কর সরকার। আর বরানগর উপনির্বাচনে প্রার্থী সজল ঘোষ।