পুবের কলম ওয়েব ডেস্ক: লোকসভার জিরো আওয়ারে লিভ ইন এর বিরুদ্ধে আইন প্রণয়নের কথা বললেন হরিয়াণার বিজেপি সাংসদ ধরমবির সিং।
আরও পড়ুন:
লোকসভায় বৃহস্পতিবার লিভ ইনকে তিনি 'ভয়ঙ্কর অসুখ' এর সঙ্গে তুলনা করেন তিনি।
আরও পড়ুন:
এর সঙ্গে লাভ ম্যারেজ নিয়েও বড় প্রশ্ন তোলেন তিনি। তার মতে, লাভ ম্যারেজে বিচ্ছেদের হার বেশি। তাই এমন একটা নিয়ম চালু করা হোক, যেখানে লাভ ম্যারেজের সময় ছেলে–মেয়ে দুজনেরই পিতা, মাতার সম্মতি বাধ্যতামূলকভাবে নেওয়া হবে।
অভিভাবদের সম্মতি ছাড়া বিবাহ করা যাবে না।আরও পড়ুন:
তিনি বলেন গোটা বিশ্বে ভারত নিজের সংস্কৃতির জন্য পরিচিত।অ্যারেঞ্জড ম্যারেজের একটা ঐতিহ্য রয়েছে ভারতে। সমাজের বড় একটা অংশ আজও বিবাহ করার সময় পরিবারের পছন্দেই আস্থা রাখে।
আরও পড়ুন:
তিনি বলেন, বিবাহ জন্ম জন্মান্তরের সম্পর্ক।
আমারিকার তুলনায় ভারতে ডিভোর্সের হার ১.১ শতাংশ। আমেরিকায় সেটা ৪০ শতাংশ।বিজেপি সাংসদের মতে, পরিবারের পছন্দে বিয়ে হলে সেখানে ডিভোর্সের হার কম হয়, কিন্তু লাভ ম্যারেজে সেটা অনেকটাই বেশি।সম্প্রতি দেশে ডিভোর্সের হার বেড়েছে। আর তার একমাত্র কারণ, ছেলে মেয়েরা নিজেদের পছন্দে বিয়ে করছে।
তার মতে, লাভ ম্যারেজে গোত্রের তোয়াক্কা করা হয় না, যার জেরে গ্রামে দ্বন্দ্ব হয়, আর তার ফল ভুগতে হয় পরিবারগুলিকে।আরও পড়ুন:
এরই সঙ্গে তিনি বলেন, সম্প্রতি দেশে হু হু করে 'লিভ ইন' এর প্রবণতা বাড়ছে। এটা একটা ভয়ঙ্কর অসুখের মত।এর ভয়ঙ্কর প্রভাব পড়ছে সমাজে। এরপরই তিনি দিল্লির শ্রদ্ধা ওয়াকার ও আফতাব পুনাওয়ালার ঘটনা বর্ণনা করেন সংসদে। উলেখ্য, আফতাব পুনাওয়ালা শ্রদ্ধার লিভ ইন পার্টবনার ছিল। এরপর আফতাব শ্রদ্ধাকে খুন করে কয়েক টুকরো করে ফেলে তার দেহ।
আরও পড়ুন:
তবে এধরণের আরও অনেকগুলি ঘটনা সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছে, এই জঘণ্যতম ঘটনাগুলোর মধ্যে বিজেপি সাংসদ কেন আফতাব প্রসঙ্গ তুলে আনলেন, তা অবশ্য শিশুর কাছেও স্পষ্ট।