পুবের কলম,ওয়েবডেস্ক: মুসলিমদের তিন তালাক, বহু বিবাহ নিয়ে বরাবরই সুর চড়িয়েছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। এমনকী  গেরুয়া শিবিরের রোষানলেও পড়তে হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের। অথচ বিজেপির দলীয় অন্দরেই বড়-থেকে ছোট, নেতা থেকে মন্ত্রী অনেকে মজেছেন একাধিক বিয়েতে।    সম্প্রতি একটি প্রতিবেদনে এমনটাই স্পষ্ট তথ্য উঠে এসেছে।

অর্জুনলাল মীনা- উদয়পুরের বিজেপি সাংসদ। সম্প্রতি দুই স্ত্রী’কে নিয়ে কারওয়া চৌথ পালন করার জন্য সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন তিনি। দুই স্ত্রী মীনাক্ষী এবং রাজকুমারীর সঙ্গে সুখের সংসার তাঁর।

সম্রাট মৌর্য- মধ্যপ্রদেশের একজন দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিত তিনি। প্রাক্তন পঞ্চায়েত প্রধানও ছিলেন তিনি।
মৌর্য বরাবর বলে থাকেন,  যখন তোমার কাছে ‘অপশন’ আছে তাহলে এক কেন একাধিক বিয়ে করবে। আমি এক স্ত্রী রাখার পক্ষে বিশ্বাসী নয়। সম্রাট মৌর্য এক, দুই নয় একসঙ্গে তিন স্ত্রী’কে নিয়ে বাস করেন।

রাজু নারায়ণ মিশ্র: মহারাষ্ট্রের অরণীর বিজেপি বিধায়ক। তিনি বরাবর বলে থাকেন, যখন কথা আসে রাজনীতি এবং বিয়ের তখন একজনই যথেষ্ট নয়। এক স্ত্রী’কে নিয়ে সারাজীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়।

বাবানরাও লনিকার: মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপি মন্ত্রী। উনি বিশ্বাস করেন মাল্টিটাক্সিং শুধুমাত্র শাসন বা ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য।
আমি নতুন নতুন অভিজ্ঞতা পেতে ভালোবাসি। এক মেয়ের সঙ্গে পুরোটা জীবন সংসার কাটানো বড্ড একঘেয়ে হয়ে যায়। তাই আমি একের বেশি বিয়ে করেছি।

ধনঞ্জয় মুণ্ডে: বিজেপির প্রাক্তন নেতা। একদা রাজ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছিলেন তিনি। ধনঞ্জয় মুণ্ডে বলেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রে জোটবন্ধন যথাযত নয়। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে হবে।

ধর্মেন্দ্র: একজন বিজেপি নেতা এবং সাংসদ। গত বছর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পরে, তাঁর এক মন্তব্যের জেরে সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিলেন।
 তিনি বলেছিলেন, "এখানকার লোকেরা আমাকে এবং আমার স্ত্রী’দের ভালবাসেন।" আমার তিন স্ত্রী রয়েছেন। ভোটে তিন জনের মধ্যে দুই জন জয়ী হয়েছেন।

একদিকে একাধিক স্ত্রী’তে মজেছেন বিজেপির একাংশ। অন্যদিকে অসমে মুসলিমদের বহুবিবাহ রুখতে উঠেপড়ে লেগেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিন্দু-ধর্মে বহু-বিবাহ দণ্ডনীয় অপরাধ। অথচ ক্ষমতার আড়ালে আইনকে ‘থোড়াই কেয়ার’ করে একাধিক বিয়েতে মজেছেন বিজেপির উচু-নীচু স্তরের নেতামন্ত্রীরা।  ক্ষমতাসীন দলের নেতাদের নিজের একাধিক বিয়ে থাকা অবস্থায় রাষ্ট্রে বহু-বিবাহের বিরুদ্ধে আইন প্রণয়ন করেন কিনা তা এখন দেখার বিষয়।

https://twitter.com/Cow__Momma/status/1698212598490010036?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1698212598490010036%7Ctwgr%5E6792759152afc5b10bd151d3fd3c8c0110ca687d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fbjp-opposes-polygamy-while-own-leaders-have-two-or-more-spouses-2685437%2F