পুবের কলম, ওয়েবডেস্ক: পর পর তিনদিন। এবার নিরাপত্তার প্রশ্নের মুখে বিমান পরিষেবা। সোমবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ভারতীয় বিমানসংস্থার উড়ানে। আশঙ্কার জেরে দিল্লি থেকে মুম্বইগামী উড়ান নামিয়ে দেওয়া হল আহমেদাবাদে।
আরও পড়ুন:
এই বিষয়ে আকাসা এয়ারের একজন মুখপাত্র জানান, আকাসা এয়ারওয়েজের বিমান QP১৭১৯ দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ১ জন শিশু সহ ১৮৬ জন যাত্রী ও ৬ জন ক্রু মেম্বার ছিল তাতে। বিমানটি মাঝ আকাশে যেতেই সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। উড়ানটি নিরাপদ নয় বলে খবর পাওয়া যায়।
তড়িঘড়ি বিমানটি আহমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।সকাল দশটা নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে আকাসা এয়ারওয়েজের বিমানটি নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের বিমান থেকে বের করে তল্লাশি চালানো হয় বিমানটিতে। তবে যাত্রী এবং বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কী ধরনের বিপদের খবর মিলেছিল উড়ানে, তা এখনও অজানা।আরও পড়ুন: