পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার সকালে চণ্ডীগড়ের অন্তত ২৬টি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা মারার হুমকি দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার জেরে আতঙ্কিত পড়ুয়াদের তড়িঘড়ি স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পুলিশি তল্লাশি শুরু হয়। চণ্ডীগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) কানওয়ারদীপ কৌর জানিয়েছেন যে, এখনও পর্যন্ত ১০টি স্কুলে নাশকতাবিরোধী তল্লাশি সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
বাকি স্কুলগুলোতেও তল্লাশি অভিযান জারি রয়েছে।আরও পড়ুন:
আরও পড়ুন:
এসএসপি কৌর সাংবাদিকদের বলেন, "১১২ নম্বর কন্ট্রোল রুমে তথ্য পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ টিম, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স এবং বোমা নিষ্ক্রিয়কারী দল (Bomb Disposal Squad) প্রতিটি স্কুলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।"