পুবের কলম, ওয়েবডেস্ক: একজন দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু, অপরজন জাতির পিতা মহাত্মা গান্ধি। তাঁদের আদর্শ ও জীবন নিয়ে লেখা বই বিক্রি করা যাবে না। গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি-র চাপে মুখে বন্ধ হয়ে গেল বইমেলা।
আরও পড়ুন:
Read More: পঞ্জাবকে কলঙ্কিত করছে কেন্দ্র, অমৃতসরে মার্কিন বিমান নামায় 'চক্রান্ত' দেখছে মান
আরও পড়ুন:
উত্তরাখণ্ডের এইচএনবি গাঢ়ওয়াল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি বইমেলার আয়োজন করা হয়েছিল। আয়োজকদের অভিযোগ, এবিভিপি-র পক্ষ থেকে চাপ দেওয়ার কারণেই রাতারাতি বাতিল করা হয়েছে বইমেলা।
‘ক্রিয়েটিভ উত্তরাখণ্ড’ নামের একটি সংগঠন প্রতিবছর গাড়ওয়াল এলাকায় একটি বইমেলার আয়োজন করে। আয়োজকদের অভিযোগ, মূলত এবিভিপির আপত্তিতে মেলার অনুমতি দেওয়া হয়নি। বইমেলার আহ্বায়ক হেম পন্ত বলেন, ‘আমাদের কাছে অনুমোদন ছিল। তবে ভোটের কারণে আমরা তা পিছিয়ে ফেব্রুয়ারি করেছিলাম। তবে কর্তৃপক্ষের তরফে কোনও কারণ ছাড়াই বাতিল করে দেওয়া হলো বইমেলা।’ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, সামনে পরীক্ষা তাই পড়ুয়ারাই ক্যাম্পাসে মেলা চাইছিলেন না।