পুবের কলম,ওয়েবডেস্ক: মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মিজোরামের সেতু দুর্ঘটনায় বাংলায় মৃত্যুমিছিল।  মৃত ২২ শ্রমিকের মধ্যে ১৩ জন মালদহের বাসিন্দা বলে জানা গেছে। সংশ্লিষ্ট ঘটনায় আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিহত ও আহতের সবরকমের সহায়তার আশ্বাস সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের।

সংবাদসংস্থার সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীন  আচমকা ওই নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ২২ টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। আরও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসাবশেষের তলায় আটকে আছেন বলে আশঙ্কা।

https://twitter.com/ZoramthangaCM/status/1694238028297064739?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694238028297064739%7Ctwgr%5Edc750512b78f20c1fe23975a65267da35853c916%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fkolkatatv.org%2Flead-news%2Fconstruction-rail-bridge-collapse-in-mizoram-kolkatatv-online-national-news%2F