পুবের কলম,ওয়েবডেস্ক: পরীক্ষায় অকৃতকার্য। ভয়ে ও অবসাদে কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ এক মাধ্যমিক পরীক্ষার্থীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে।  ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি হাই স্কুলের দশম শ্রেণীর  পড়ুয়া সে।

 মাধ্যমিক  পরীক্ষার  ফলাফল ঘোষণা হওয়ার পর সে দেখতে পায় তার রেজাল্ট খারাপ  হয়েছে। তাই মায়ের বকাবকি করাতে কীটনাশক খেয়ে ফেলেন। এরপর তড়িঘড়ি তাকে  ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি  হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় জলপাইগুড়ি জেলা  হাসপাতালে।
পরিবারের দাবি, পড়াশোনা ভালোভাবেই করেছিল, রেজাল্ট খারাপ হওয়ায় আবেগপ্রবণ হয়ে তার মা তাকে বকাবকি করেন। এরপরেই সে কীটনাশক খেয়ে ফেলে। বর্তমানে তাকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ পড়ুয়ার আত্মীয় বিপুল রায় বলেন, মাধ্যমিক পরীক্ষায় খারাপ ফল হওয়াতেই মা বকেছিলেন এবং তাই কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল পরে সেখান থেকে জলপাইগুড়ি নিয়ে আসা হয়।  বর্তমানে সুস্থ রয়েছে।