পুবের কলম,ওয়েবডেস্ক: অশান্তির সময় ছিলেন ছুটিতে। বদলি করা হল হরিয়ানার নুহ শহরের পুলিশ প্রধানকে। জানা গিয়েছে নুহ থেকে ১৬০ কিলোমিটার দূরের ভিওয়ানি জেলায় স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।আর তার জায়গায় নুহ-এর পুলিশ প্রধান হয়ে এলেন আইপিএস নরেন্দ্র বিজার্নিয়া।
অশান্তি শুরু হওয়ার পর থেকে তিনি সেখানকার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছিলেন।  পাশাপাশি ২০২০-এর ফেব্রুয়ারি থেকে ২০২১-এর অক্টোবর  পর্যন্ত নুহ-এর পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তিনি।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ৩১ শে জুলাই। একটি ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে পাথর-ইট নিক্ষেপের অভিযোগ উঠেছিল একদল যুবকের বিরুদ্ধে।
  পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে যায়। পরিণত হয়  রণক্ষেত্রে। সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। এদের মধ্যে একজন ইমামও ছিলেন।
আহত বহু। পোড়ানো হয়েছে অসংখ্য গাড়ি, বাড়ি, দোকান। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১৬ এর বেশি।

নুহ-র গোষ্ঠী সংঘর্ষের ঘটনা বেশ কয়েকদিন আগে শুরু হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে আরও বেশ  কয়েকটি স্থানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সক্রিয় হয়েছে হরিয়ানা সরকার।