পুবের কলম ওয়েবডেস্ক: করমণ্ডলের দুর্ঘটনায় মৃত বেড়ে ৪। আহত আরও ৫০ জনের মতো। অসমর্থিত সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত আহতর সংখ্যা ১০০ পার। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার সহ বেশ অনেকগুলি বগি বেলাইন হয়ে যায়। তিনটে কামরা বাদে সমস্ত কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। বাহানগাবাজার এলাকার কাছে ট্রেন লাইনচ্যুত।
শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল ট্রেনটি। প্লাটফর্মে ঢোকার ঠিক আগে এই ভয়াবহ দুর্ঘটনা। প্রচুর বাঙালি যাত্রী এই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে ছিলেন বলে খবর। উদ্ধারকাজ শুরু হয়েছে।