পুবের কলম,ওয়েবডেস্ক: বিরোধী জোটের পথচলা শুরু। মুম্বইয়ে ইন্ডিয়া জোটের মেগা বৈঠক। দু'দিন ব্যাপী এই বৈঠকের ডাক দিয়েছে উদ্ধবপন্থী শিবসেনা গোষ্ঠী।
আয়োজকের তালিকায় রয়েছে এনসিপি এবং কংগ্রেসও। এই বৈঠকের আয়োজন করা হয়েছে মুম্বইয়ের সান্তাক্রজ এলাকার বান্দ্রা কুর্লা রোডের গ্র্যান্ড হায়াত হোটেলে।

১ ইন্ডিয়া জোটের লোগো প্রকাশের সম্ভাবনা

২ মোট ২৮টি অ-বিজেপি রাজনৈতিক দলের নেতারা এই দুই দিনের বৈঠকে অংশগ্রহণ করবেন।

এদিন সকাল থেকে একে একে মুম্বইয়ে পৌঁছন সোনিয়া ও রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, নীতীশ কুমার, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরির মতো শীর্ষপদস্থ নেতারা।