০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking News২০১০ সালের পর তৈরি ওবিসি তালিকা বাতিল, রায় কলকাতা হাইকোর্টের

পুবের বাংলা, ওয়েব ডেস্কঃ ২০১০ সালের পর তৈরি সব ওবিসি তালিকা বাতিল। বাতিল ৫ লক্ষ সার্টিফিকেট। বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১০ এর আগে ওবিসি তালিকা ও শংসাপত্র বৈধ বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে নিয়োগ প্রক্রিয়ায় আদালতের রায় কোন প্রভাব পড়বে না বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে৷ এ দিন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করল৷

মোট কথা, আজ থেকে রাজ্যে ওবিসি বলে আর কিছু থাকল না৷ নতুন ওবিসি সংরক্ষণ তালিকা ১৯৯৩ সালের আইন মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর করা হবে৷ তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন, তাঁদের কারও চাকরি যাবে না৷ যাঁরা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁরাও চাকরি পাবেন৷

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking News২০১০ সালের পর তৈরি ওবিসি তালিকা বাতিল, রায় কলকাতা হাইকোর্টের

আপডেট : ২২ মে ২০২৪, বুধবার