পুবের কলম, ওয়েবডেস্কঃ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নাতনি ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাতনি সৌন্দর্য্যের দেহ তাঁর ব্যাঙ্গালুরুর বসন্তনগর বাসভবন থেকে উদ্ধার করা হয়। এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বয়স হয়েছিল ৩০ বছর।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন সৌন্দর্য্যে।আরও পড়ুন:
ঘটনার সময় তার বাড়িতে ছিলন সৌন্দর্য্যের ছয়মাসে সন্তান ও তার পরিচারিকা। সেই পরিচারিকাই সৌন্দর্য্যর স্বামী ও তার পরিবারের লোকেদের খবর দেয়। সৌন্দর্য্যকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়েই মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই। সৌন্দর্য্য ও তাঁর স্বামী দুজনেই পেশায় চিকিৎসক। সৌন্দর্য্য বি এস ইয়েদুরাপ্পার প্রথম কন্যা পদ্মার কন্যা। বেঙ্গালুরুতে মাউন্ট কারমেল স্কুলে কাছে একটি অভিজাত আবাসনে পেশায় চিকিৎসক স্বামীর সঙ্গে থাকতেন সৌন্দর্য্য। দু' বছর হল বিয়ে হয়েছিল তাঁর।