পুবের কলম, ওয়েবডেস্কঃ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একজন চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে হোম কেয়ারে থাকবেন তিনি। টানা ১১ দিন ধরে আলিপুরে উডল্যান্ডস হাসপাতালের ভর্তি ছিলেন তিনি। এদিন, তাঁকে আনতে হাসপাতালে যান স্ত্রী মীরা ভট্টাচার্য।
বুধবার সকাল থেকেই হাসপাতালের বাইরে রাখা ছিল অ্যাম্বুলেন্স। স্ট্রেচারে করে এনে তাঁকে ওই অ্যাম্বুলেন্সে তোলা হয় । সঙ্গে ছিলেন চিকিৎসক। এরপর পাম অ্যাভিনিউ-এর উদ্দেশে রওনা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।আরও পড়ুন:
চিকিৎসকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুদ্ধদেববাবু বাড়িতে পৌঁছনোর পর সেখানেও একজন চিকিৎসক থাকবেন। সেখানে হোম কেয়ারে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।বাই প্যাপ সাপোর্ট ছাড়াই বাড়ি ফিরছেন বুদ্ধবাবু। তবে বাড়িতে রাতে বাইপ্যাপ দেওয়া হবে তাঁকে।
ওষুধ খাওয়ানো ও প্যারামিটার দেখার জন্য নার্স থাকবেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। চলবে ফিজিওথেরাপি।আরও পড়ুন:
ফেরার সময় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ও আশীর্বাদও করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। মীরা ভট্টাচার্য হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগে বলেন, বাড়িতে কড়া নজরদারিতে চিকিৎসা তলবে তাঁর । সেইমতো ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন মীরা ভট্টাচার্য।