পুবের কলম ওয়েবডেস্ক: চোট কাটিয়ে সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে ফেরেন ভারতের এক নম্বর পেসর জসপ্রীত বুমরাহ। তাঁর পিঠের চোট এতটা মারাত্মক ছিল যে, অনেকেই সন্দিহান ছিলেন বুমরাহকে সেই আগের ছন্দে পাওয়া যাবে কিনা, তাই নিয়ে। সব সন্দেহ ভুল প্রমাণিত করে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান দেশের এক নম্বর পেসার।
আরও পড়ুন:
বিশ্বকাপে পরপর দশটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত।
টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্সের অন্যতম কারিগর ছিলেন বুমরাহ। ঘরের মাঠে বিশ্বকাপে ১১টি ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছেন তিনি।আরও পড়ুন:
বিশ্বকাপ শেষ হওয়ার পরে এ বার সমালোচকদের জবাব দিলেন বুমরাহ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অবশ্য খুব বেশি শধ খরচ করেননি এই পেসার।
তিনি লিখেছেন, ‘অনেক সময় নীরবতাই সেরা জবাবটি দিয়ে দেয়।’ স্বাভাবিকভাবেই সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, পিঠের চোটের কারনে গত বছর টি-২০ বিশ্বকাপ সহ একধিক ইভেন্টে দলের বাইরে থাকতে হয়ে বুমরাহকে।আরও পড়ুন:
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথম ম্যাচে ২৪ রানে দুটি উইকেট নেওয়ার সঙ্গেই বুমরাহ বুঝিয়ে দিয়েছিলেন, তাঁকে সেরা ছন্দে দেখতে পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিশ্বকাপে ঠিক সেটাই হয়েছে।