পুবের কলম, ওয়েবডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ভ্যাঙ্কুভার পুলিশ বলেছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভ্যাঙ্কুভারের সড়কে এক উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
এটি ফিলিপিনো কমিউনিটির উৎসব ছিল। তাদেরকেই মারা হয়েছে গাড়ি চাপা দিয়ে।আরও পড়ুন:
আরও পড়ুন:এ কে ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছেন হতাহত ব্যক্তিরা।
গাড়িচালককে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ বলেছে, গতকাল স্থানীয় সময় রাত ৮টার একটু পর একজন গাড়িচালক ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে একটি উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশ আরও বিস্তারিত তথ্য জানাবে বলে পোস্টে উল্লেখ করা হয়। ফিলিপিনোদের বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে এই আক্রমণ হয়েছে।