পুবের কলম ওয়েব ডেস্ক: আজ বিকেলেই আঘাত হানবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'বিপর্যয়'।
আরও পড়ুন:
পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৪টে থেকে ৮টা পর্যন্ত ঘূর্ণিঝড়ের ব্যাপক দাপট জারি থাকবে। ঘণ্টায় ১৫০ কিমি বেগে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে গুজরাত এর কচ্ছ ও সৌরাষ্ট্র উপকূলে। এরপর গুজরাতের মান্ডবী ও পাকিস্তানের করাচির মাঝামাঝি উপকূল দিয়ে এগোতে থাকবে ঘূর্ণিঝড়।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড়ের জেরে বুধবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া গুজরাটের উপকূলে। লাল সতর্কতা জারি করা হয়েছে একাধিক উপকূলে। আজ পরিস্থিতি আরও জটিল থাকবে। ইতিমধ্যেই উপকূলবর্তী গ্রাম থেকে ৭৪ হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। উপকূলে মোতায়েন রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল।
আরও পড়ুন:
মৌসম ভবন জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের দাপটে তুমুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে কচ্ছ, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর ও মোরবি জেলা।