পুবের কলম,ওয়েবডেস্কঃ রাজনৈতিক প্রচারের জন্য সেনাবাহিনীকে ব্যবহার করছে কেন্দ্র সরকার। এটি তাদের সবথেকে সস্তা রাজনৈতিক কর্মকান্ড। এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অবিলম্বে হস্তক্ষেপ চেয়েছে কংগ্রেস। সেনাবাহিনী দেশব্যাপী সরকারি পরিকল্পনা প্রচারে সহায়তা করবে বলে একটি মিডিয়া প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, সেনাবাহিনী সবার। তাদের কোনোদিন অভ্যন্তরীণ রাজনীতিতে কাজে লাগানো হয়নি। কিন্তু এবার সেটাই হল।আরও পড়ুন:
এক্স হ্যান্ডেলে জুরাম রমেশ লেখেন, ‘গত সাড়ে নয় বছরে মুদ্রাস্ফীতি, বেকারত্ব সহ সমস্ত দিকেই ব্যর্থ মোদী সরকার। ফলে সেনাকে ঢাল করতে চাইছে তারা।
এখন সেনাবাহিনীকে দিয়ে সস্তা প্রচার চালানোর চেষ্টা চলছে। সেনাবাহিনীকে দিয়ে রাজনীতি করানোর এই চেষ্টা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। আমরা ভারতীয় সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি-কে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য এবং মোদি সরকারকে অবিলম্বে এই ভুল পদক্ষেপ প্রত্যাহারের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছি।’ জয়রাম বলেন। ‘ভারতীয় সেনাবাহিনী সমগ্র দেশের সেনাবাহিনী এবং আমরা গর্বিত যে আমাদের সাহসী সেনাবাহিনী কখনই দেশের অভ্যন্তরীণ রাজনীতির অংশ হয়ে ওঠেনি।’