পারিজাত মোল্লা: শুধু বাঙালি নয় আপামর ভারতীয়দের কাছে অন্তহীন আবেগের নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামের বীর নায়ক নেতাজির অন্তর্ধান রহস্য আজও বিতর্কিত। ঠিক এইরকম পরিস্থিতিতে শনিবার কলকাতার নিজাম প্যালেস লাগোয়া এক বিলাসবহুল হোটেলের সভাগৃহে আইনজীবী জয়দীপ মুখার্জির নেতাজি কে নিয়ে গবেষণাধর্মী বই ' চেকা - দ্য রোড অফ বোনস' বই প্রকাশ পেল।এই বই প্রকাশের উদঘাটনে সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুনীজনরা উপস্থিত ছিলেন।
ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেজর জেনারেল জি.ডি বকসী, প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত, প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার,প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত,প্রাক্তন বিচারপতি অশোক কুমার দাস অধিকারী, বিগ্রেডিয়ার দেবাশীষ দাস, প্রাক্তন ডিজিপি নপরাজিত মুখোপাধ্যায়, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব, কলকাতা হাইকোর্টের আইনজীবী সঞ্জয় বর্ধন, আইনজীবী চন্দ্রশেখর বাগ,আইনজীবী অলোক কুমার দাস, বর্ষীয়ান অভিনেত্রী দেবিকা মুখার্জি প্রমুখ। 'চেকা - দ্য রোড অফ বোনস' বইটি ইংরেজি ভাষায় প্রকাশিত হলো, যাতে সর্বভারতীয় স্তরে বাঙালির বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু কে নিয়ে অজানা তথ্য ও ছবি বিষয়ে জানতে পারেন।ইতিমধ্যেই 'চেকা' নামে এই বই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল,যা প্রকাশের অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।১৮ ই আগস্ট ১৯৪৫ সালে জাপানের তাইহোকু তে তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু পরবর্তী নানান গুরত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এই 'চেকা দ্য রোড অফ বোনস' বইয়ের মধ্যে। রাশিয়ার সাইবেরিয়া জেলে বন্দি ছিলেন নেতাজি! এইরকম বিস্ফোরক দাবি তথ্যসহ তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী জয়দীপ মুখার্জি। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -" নেতাজি সুভাষ চন্দ্র বসু কে নিয়ে বিশ্বের যে জায়গায় তথ্য - সুত্র পেয়েছি, সেখানেই গেছি।তা পরখ করতে।দেশের বাইরে বিভিন্ন দেশে বিশেষত রাশিয়া - জাপানের বিভিন্ন জায়গায় ঘুরে তথ্য সংগ্রহ করেছি।যা বই প্রকাশে খুব কার্যকরী হয়েছে "।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৫
আরও খবর
শুভেন্দুর কড়া বার্তার পর ফলতায় গ্রেফতার বেড়ে ১৬
পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আগামী বছরের শুরুতেই নতুন রূপে খুলছে হলং বনবাংলো
জমির উর্বরতা বৃদ্ধিতে কেঁচো সার উৎপাদনে এগিয়ে এলো মহিলারা
ডিম আতঙ্ক! আদালত থেকে হেলমেট পরিয়ে বের করা হল প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে
‘ভয় আউট, ভরসা ইন’-এর বার্তা বাজেট ভাষণে, শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা রাজ্যপালের
‘ভয় আউট, ভরসা ইন’-এর বার্তা বাজেট ভাষণে, শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা রাজ্যপালের
স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা, কমছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি
স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা, কমছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি
সুন্দরবনে ফের বাঘের আক্রমণ, প্রাণ হারালেন মৎস্যজীবী
সুন্দরবনে ফের বাঘের আক্রমণ, প্রাণ হারালেন মৎস্যজীবী
সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য
সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের