আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ভেন্টিলেটর বন্ধ হয়ে ছত্তিশগড়ের অম্বিকাপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল চার সদ্যোজাতর। অভিযোগ গভীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুরো ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ি করছেন অভিভাবকরা,সূত্রের খবর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ওই শিশুদের মৃত্যু হয়। তবে ভেন্টিলেটর বন্ধ হয়ে শিশু মৃত্যুর ঘটনার কথা অস্বীকার করেছেন জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক কুন্দন কুমার।
তাঁর দাবি বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে বা ভেন্টিলেটর বন্ধ হয়ে কোন শিশুর মৃত্যু হয়নি। তবে কি কারণে ওই চার শিশুর মৃত্যু হল তা অবশ্যই তদন্ত করে দেখা হবে।https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1599675814819565568?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599675814819565568%7Ctwgr%5E4c0ac1a690ea0b7f4a28f68755a42e1c20a7d71a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newindianexpress.com%2Fnation%2F2022%2Fdec%2F05%2Fchhattisgarh-four-newborn-babies-die-at-govt-hospital-in-ambikapur-probe-ordered-2525272.html
আরও পড়ুন:
রাজধানী রায়পুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অম্বিকাপুরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
"চারটি শিশুর অবস্থা গুরুতর ছিল তারা হাসপাতালের নিওনেটাল কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ভর্তি ছিল। এদের মধ্যে দুটি শিশু ভেন্টিলেটর সাপোর্টে ছিল," এমনটাই জানান জেলা কালেক্টর । রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও একটি দল গঠন করে পুরো ঘটনা তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকেও কেও এই শিশু মৃত্যুর ঘটনার কথা জানিয়েছেন। সোমবার বিকেলেই অম্বিকাপুরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও। সিংদেও আরও জানিয়েছেন কেউ দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।আরও পড়ুন: