পুবের কলম, ওয়েবডেস্ক: আজ প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের হাইমাদ্রাসা, আলিম, ফাজিলের ফল। পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন,

হাইমাদ্রাস, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে।

তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।

আর যারা আজকে ভাল ফল করতে পারোনি, তাদের আমি বলব মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে।

তোমাদের সবাইকে আবারও আমার অনেক আশীর্বাদ আর শুভ কামনা জানাই।

তোমরা সবাই ভাল থেকো।