পুবের কলম, ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে সাধারণের মন জয়ে মাঠে নেমে পড়েছে ভোটমুখী রাজ্যগুলি। মধ্যপ্রদেশে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পিছিয়ে থাকল না তেলেঙ্গানা রাজ্য। সকল সরকারি স্কুলে 'মুখ্যমন্ত্রী প্রাতঃরাশ স্কিম' চালু করল কে চন্দ্রশেখর রাওয়ের সরকার।
আরও পড়ুন:
এছাড়াও শিক্ষা বিভাগ দ্বারা পরিচালিত সাহায্যপ্রাপ্ত মডেল এবং মাদ্রাসা স্কুলগুলি এই পরিষেবা পাবে।
প্রকল্পের সুবিধা পাবে সরকারি মদদপুষ্ট ২৮ হাজার সরকারি স্কুল। প্রকল্পের খরচ ২৩ লক্ষ। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার ঘোষিত মেনু অনুসারে, দুটি প্রাতঃরাশের বিকল্প প্রস্তুত করা হয়েছে। মেনুতে থাকছে ইডলি, সম্বর, পোঙ্গাল, পুরী, উপমা, সবজি পোলাউ, গমের উপমা। শুক্রবার রাজ্য জুড়ে নির্বাচিত স্কুলগুলিতে ‘মুখ্যমন্ত্রী প্রাতঃরাশ প্রকল্প’ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দশেরার ছুটির পরে, সমস্ত সরকারি পরিচালিত স্কুলগুলিতে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রকল্পের সুবিধা পাবে।আরও পড়ুন:
শুক্রবার অর্থমন্ত্রী টি. হরিশ রাও, তথ্য ও জনসংযোগ মন্ত্রী পাটনম মহেন্দ্র রেড্ডি, শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি, রাঙ্গা রেড্ডি জেলার রাভিরিয়ালার জেলা পরিষদ হাইস্কুলে এই প্রকল্পটি চালু করেন। ১১৯টি নির্বাচনী এলাকার মন্ত্রী এবং বিধায়কদের দ্বারা নির্বাচিত স্কুলগুলিতে একযোগে প্রকল্পটি চালু হয়েছে। মন্ত্রী হরিশ রাও বলেন, এই প্রকল্পে তেলেঙ্গানার ২০ লক্ষ শিক্ষার্থী উপকৃত হবেন। শিক্ষামন্ত্রী সবিতা রেড্ডি বলেন, সমীক্ষায় দেখা গেছে, প্রতি ১০ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন অভুক্ত অবস্থায় স্কুলে আসে। মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও তাদের এই অবস্থা বুঝেই এই প্রকল্প চালু করেছেন।