পুবের কলম, ওয়েবডেস্ক: এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। তাঁর বিরুদ্ধ দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি জানালেন তিনি। সোমবার তাঁর আইনজীবী বিচারপতি সারং ভি কোতওয়াল এবং বিচারপতি এসএম মোদকের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছেন কুণাল।
মাদ্রাজ হাইকোর্ট কুণালকে ৭ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেয়। তবে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে খবর। 'লাইভ ল' নামে আইনি খবর পরিবেশনকারী ওয়েবাইটে বলা হয়েছে কুণালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ ১৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে মাদ্রাজ হাইকোর্ট।আরও পড়ুন:
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ, চাকরি বাতিলের রায়ে ‘পরিবর্তন’ চেয়ে আবেদন
আরও পড়ুন:
রবিবার মুম্বই পুলিশকে চিঠি লিখেছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। ভিডিয়ো কনফারেন্সর মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানিয়েছেন চিঠিতে।
পুলিশ অবশ্য তাঁকে সশরীরে হাজির হতে বলেছে। মুম্বই পুলিশের তরফে তিনবার সমন পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত একবারও হাজিরা দেননি কুণাল। কুণালের মাদ্রাজের বাড়িতেও যায় পুলিশ। তিনি না থাকলেও মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এমনকি কুণালের শো-তে যে সব দর্শকরা উপস্থিত ছিলেন, তাঁদেরও পুলিশ জিজ্ঞাবাদ করছে বলে খবর।আরও পড়ুন:
সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নাম না করে 'গদ্দার' বলে কটাক্ষ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মার্চের ২৪ তারিখ খার থানায় এফআইআর দায়ের করেন শিব সেনা বিধায়ক মুর্জি প্যাটেল। শিন্ডেসেনার রোষের মুখে পড়তে হয় কুণালকে। হ্যাবিটেট স্টুডিয়োতে অনুষ্ঠানটি করেছিলেন কৌতুকশিল্পী। সেই স্টুডিয়োতে ভাঙচুর চালায় একনাথ সমর্থিত শিবসেনার দল। কুণালকে ক্ষমা চাইতে হবে, দাবি তোলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তবে এখনও পর্যন্ত ক্ষমা চাননি কৌতুকশিল্পী কুণাল কামরা।
আরও পড়ুন: