পুবের কলম ওয়েবডেস্ক, নতুন অর্থবর্ষের প্রথম দিনেই বড় ধাক্কা খেল সাধারণ মানুষ। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হঠাৎই অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি তেল সংস্থাগুলি ১ এপ্রিল থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বাড়ানোর ঘোষণা করেছে।
ফলে নয়াদিল্লিতে একটি ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২০৭৮.৫০ টাকা। এর আগে মার্চ মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১৮৮৩ টাকা।
আরও পড়ুন:
শুধু দিল্লি নয়, অন্য বড় শহরেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতাতে এই সিলিন্ডারের দাম এখন ২২০৮ টাকা। মুম্বইতে দাম হয়েছে ২০৩১ টাকা এবং চেন্নাইতে দাম বেড়ে হয়েছে ২২৪৬.৫০ টাকা।
আরও পড়ুন:
তবে স্বস্তির বিষয় হল, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি।
দিল্লিতে ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডারের দাম এখনও ৯১৩ টাকাই রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ ও উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে গ্যাস ও অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে।বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ার প্রভাব সরাসরি পড়তে পারে হোটেল ও রেস্তোরাঁর উপর। ফলে বাইরে খাবারের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।