পুবের কলম,ওয়েবডেস্ক: ‘কংগ্রেস’ ও ‘উন্নয়ন’ কখনও একসঙ্গে থাকতে পারে না। ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসকে একচোট আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিয়রে পাঁচ রাজ্যের নির্বাচন। সেই কথা মাথায় রেখেই ইতিমধ্যেই স্ট্র্যাটেজি বৈঠক সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। এক এক করে প্রতিটি রাজ্য সফরে বের হচ্ছেন তিনি। মনোনয়ন জমার পাশাপাশি প্রচারে ঝড় তুলেছে যুযুধান বিজেপি ও কংগ্রেস দুই দলই। স্ট্র্যাটেজি মাফিক বৃহস্পতিবার ছত্তিশগড় সফর করলেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
এদিন ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকারকে কটাক্ষ করে মোদি বলেন, বিজেপির লক্ষ্য হল রাজ্যের আদিবাসী ও অনগ্রসর সম্প্রদায়গুলিকে এগিয়ে নিয়ে আসা। তাঁদের অধিকার রক্ষা করা। ছত্তিশগড়ের পরিচয়কে শক্তিশালী করা। যেটা কংগ্রেস শাসনামলে হয়নি। ওরা চাইনা সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায় এগিয়ে আসুক। কংগ্রেস সুবিধাভোগী। নিজেদের স্বার্থে দেশের নাগরিকদের ব্যবহার করে।
দুর্নীতিবাজ।আরও পড়ুন:
অন্যদিকে বিজেপি রাজ্যের উন্নয়ন ও পরিকাঠামোর দিকে নজর দিয়েছে। কংগ্রেস আমাদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত ছিল। আর আমরা ছত্তিশগড়ের উন্নয়নে। শুধু একজন বিধায়ক বা মুখ্যমন্ত্রী নয়, আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যত নির্ধারণ করার জন্য এই নির্বাচন। অতীতে কাঙ্কেরে বিজেপির পক্ষে ব্যাপক সমর্থন দেখা গিয়েছে। আশা করব এবারেও আপনারা আমাদের পাশে থাকবেন।
গত পাঁচ বছর ধরে কংগ্রেস তো ক্ষমতায় রয়েছে। তাদের ব্যর্থতা আপনাদের সমানে। ক্ষমতায় থেকে ওরা শুধু নিজেদের সম্পদ বাড়িয়েছে। বড় বড় বাড়ি ও গাড়ি কিনেছে। দরিদ্র, দলিত, পিছিয়ে পড়া, আদিবাসী পরিবারগুলির জন্য কি করেছে। উত্তর একটাই কিছু নয়। দিয়েছে শুধু জরাজীর্ণ রাস্তা , হাসপাতাল ও বেহাল স্কুল। সরকারী অফিসে ঘুষের নতুন রেকর্ড গড়েছে কংগ্রেস।