পুবের কলম প্রতিবেদক: রাজ্যের আরও তিনটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে ভগবানগোলা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নামও। জানা গিয়েছে, বনগাঁ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন মতুয়া সম্প্রদায়ের প্রদীপ বিশ্বাস, উলুবেড়িয়ায় যুব কংগ্রেস নেতা আজহার মল্লিক, ঘাটালে ড. পাপিয়া চক্রবর্তী। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হলেন অঞ্জু বেগম।
আরও পড়ুন:
এর আগে রাজ্যের আরও ৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস।
পরে দার্জিলিঙ কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। এ দিন আরও ৩ লোকসভা আসনে ঘোষণা করা হলো প্রার্থীদের নাম। এ দিকে বরাহনগর বামেদের জন্য ছেড়েছে কংগ্রেস। প্রসঙ্গত, প্রদীপ বিশ্বাস ১৯৮৪ সাল থেকে হাত শিবিরের অংশ।আরও পড়ুন:
১৯৯৩ সালে বয়রা পঞ্চায়েতের সদস্য ছিলেন।
পেশায় একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনি। দলের হয়ে লোকসভার টিকিট পেয়ে খুশি প্রদীপবাবু। অন্যদিকে খড়গপুর আইআইটির সঙ্গে যুক্ত ড. পাপিয়া চক্রবর্তী। একটা সময়ে বিজেপি করতেন বলে খবর। পরবর্তীতে দল ছেড়ে আসেন কংগ্রেসে। এ দিকে আজহারের আদি বাড়ি বর্ধমানের খণ্ডঘোষ। তবে বর্তমানে বালির বাসিন্দা তিনি। পেশায় আমদানি-রফতানির ব্যবসায়ী। দীর্ঘদিনের কংগ্রেস করেন। তিনি বর্তমানে যুব কংগ্রেসের সভাপতি।