পুবের কলম ওয়েব ডেস্কঃ সাংসদ সুপ্রিয়া সুলের শাড়িতে আগুন। ঘটনায় কেউ আহত হননি বলেই খবর। মহারাষ্ট্রের পুণেতে একটি অনুষ্ঠান চলাকালীন এই দুর্ঘটনার শিকার হন তিনি। এদিন ঘটনার পর সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আমার কিছু হয়নি। অনুষ্ঠান চলাকালীন কোনও ভাবে আগুন লেগে যায় আমার শাড়িতে।
আমি নিরাপদে আছি। চিন্তার কোনও কারণ নেই।বারামতির সাংসদ হিঞ্জাওয়াড়িতে একটি ক্যারাটে প্রতিযোগিতার উদ্বোধন করতে এই দুর্ঘটনার শিকার হন তিনি। সেখানে মহারাজ ছত্রপতি শিবাজির মূর্তিতে মালা পরাতে যাওয়ার সময় তাঁর শাড়িতে আগুন ধরে যায়। আগুন লেগে যাওয়ার এমনই এক ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।( কয়েক সেকেন্ডের এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল)

https://twitter.com/AbhijitKaran25/status/1614540388496470016?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1614540388496470016%7Ctwgr%5E0b2ed68b060a1cf62721d5242024a56ca597230a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fvideo-ncp-mp-supriya-sules-saree-catches-fire-at-event-no-injuries-2503273%2F