পুবের কলম,ওয়েবডেস্ক: ভগবত গীতা ভারতের সংবিধানের সমতুল্য। কর্নাটকের শিমাগো থিরথাহল্লি জেলার প্রথম সারির সরকারি কলেজের অনুষ্ঠানে শামিল হয়ে এই মন্তব্য করেন বিচারক এসএস ভরথ। জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিচারপতির এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুধু তাই নয়, এদিন বক্তব্য শেষে ‘জয়-শ্রী-রাম’ ধ্বনিও তোলেন বিচারক। একজন পড়ুয়া’ও এই বিচারকের সঙ্গে গলা মেলায়নি।
বিচারকের এই আচরণে বেজায় চটেছেন অভিভাবকদের একাংশ। তাঁদের অভিযোগ, বিচারকের কাছ থেকে সংবিধান দিবসে কেউ গেরুয়া মতাদর্শের কথা শুনতে আসেনি। তাঁকে এমন কথা বলতেও কেউ অনুরোধ করেনি। অথচ গায়ে পড়ে সবটাই করেছেন তিনি। ভোটার দিবসে বিতরণ করেছেন ভগবত গীতা।আরও পড়ুন:
ঘটনাপ্রসঙ্গে কলেজের সিনিয়র অধ্যাপক বিজেয়েন্দ্র বলেন, উনি ভোট দিবসে হঠাৎ করেই কেন ‘জয়-শ্রী-রাম’ স্লোগান দিলেন তা বোধগম্য হয়নি।ভগবত গীতার প্রশংসায় তিনি কেন পঞ্চমুখ হলেন তা বোঝা যায়নি।তবে অনেকে বলছেন আজকাল আইন-বিভাগের মত, বিচারবিভাগেরও অনেকেই গেরুয়া মতাদর্শের প্রকাশ্য প্রচার চালাচ্ছেন। এর ফলে কেউ কেউ অবসরের পর নয়া পদও পাচ্ছেন।
আরও পড়ুন:
এই প্রেক্ষিতে তহসিলদার জাক্কানা গৌদ্দার এস জানিয়েছেন, ভোট দিবসে অংশগ্রহণ কারী পড়ুয়াদের নানা উপহার দেওয়া হয়েছিল ঠিকই। তবে তাতে ভগবত গীতা ছিল কিনা আমার জানা নেই। এই বিষয়টি তদন্ত সাপেক্ষ।