পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভায় এবার করোনার থাবা। আক্রান্ত বরো চেয়ারম্যান সাধনা বসু। সাধনা দেবী ৪ নম্বর বরোর চেয়ারম্যান। তাকে MR BANUR HOSPITAL ভর্তি করা হয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন তিনি।আরও পড়ুন:
অপরদিকে করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস বিধায়ক তাপস রায়। তিনিও শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
ঊর্ধ্বমু্খী করোনা গ্রাফ। করোনা আতঙ্কের মধ্যেই বাড়ছে ওমিক্রন আতঙ্ক। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়ে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার ২২৫টি এবং গতকাল ৭০০টি নমুনা ওমিক্রন পরীক্ষার জন্য পাঠানো হয়, যার রিপোর্ট এখনও আসেনি।