পুবের কলম, ওয়েবডেস্ক: প্রবল শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। খুব শীঘ্রই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলের কৃষ্ণ জেলার বাপটলারের কাছে। ঝোড়ো হাওয়া, আর প্রবল বৃষ্টির জেরে লণ্ডভণ্ড চেন্নাই। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।আরও পড়ুন:
অন্দ্রপ্রদেশ সরকার তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপতলা, কৃষ্ণ, পশ্চিম গোদাবরী, কোনাসীমা, কাকিনাদা হাই অ্যালার্ট জারি করেছে। পুদুচেরিতে উপকূলবর্তী এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি সরকারি আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ পুদুচেরি প্রশাসনকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের পর্যাপ্ত মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত দলগুলি আরও সহায়তার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ওড়িশা সরকারও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণের জেলাগুলিতে উদ্ধারকারী দল মোতায়েন করেছে। সমস্ত উপকূলীয় এবং দক্ষিণ জেলা কালেক্টরদের সতর্ক করা হয়েছে, জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।