পুবের কলম ওয়েব ডেস্কঃ নৃশংসভাবে আবার হত্যা করা হল এক দলিত নেতাকে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের রায়চুরে।
আরও পড়ুন:
৪০ বছরের ওই দলিত নেতার নাম প্রসাদ। রাতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন প্রসাদ।
তখন দুষ্কৃতীরা তাকে রুখে দেয়। এরপর নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। মৃতের শরীরে কাটা দাগ পাওয়া গেছে। হাতের কব্জিও কেটে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে রায়চুর পুলিশ।