০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন দলিত শিখ নেতা চরণজিৎ সিং চন্নি

পুবের কলম, ওয়েবডেস্কঃ পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন চরণজিৎ সিং চুন্নি। সোমবার সকাল ১১টায় চণ্ডীগড়ে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৫৮ বছর বয়সী দলিত শিখ নেতা চরণজিৎ সিং চন্নি। শনিবার দীর্ঘ রাজনৈতিক চাপান-উতোরের মধ্যে দিয়ে রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। ইস্তফার আগেই ক্যাপ্টেন জানান, এইভাবে মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে ধরে থাকা যায় না। নভজ্যোত সিং সিধু ও অমরিন্দর সিংয়ের মধ্যে রাজনৈতিক মতবিরোধিতা শুরু হওয়া থেকে দলে এই বৈষম্যের সূত্রপাত। এই নিয়ে দলের অন্দরে এই ক্ষোভ দানা বাঁধতে থাকে। অমরিন্দর সিং-য়ের অভিযোগ ছিল, সোনিয়া গান্ধীকে জানিয়েও কোনও লাভ হয়নি। এরপর ৬৬ জন বিধায়ক দল ছেড়ে আপ-এ যোগদানের হুমকি দিলে দলের হাইকম্যান্ডের পক্ষ থেকে অমরিন্দর সিং-কে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। লাগাতার বিয়াধকদের চাপের মুখে পড়েই শনিবার কংগ্রেসের পরিষদীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। তার আগেই ইস্তফা দিন অমরিন্দর সিং।
এ দিন রাহুল গান্ধী উপস্থিতিতে চণ্ডীগড়ের রাজভবনে শপথ নেন চরণজিৎ সিং। পঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সুখজিন্দর সিং রানধাওয়া এবং ওপি সোনি দায়িত্ব পেলেন।
অমরিন্দর সিংয়ের ইস্তফা দেওয়ার পরেই মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে সুনীল জাকর, অম্বিকা সোনি, সুখজিন্দর সিং, তৃপ্ত রণজিৎ সিং বাজওয়া, প্রতাপ সিং বাজওয়া ও বিজয় ইন্দর শিংলার নাম উঠে আসে। তবে রবিবার বিকেলেই প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত প্রধান হরিশ রাওয়াত নতুন মুখ্যমন্ত্রী হিসাবে চরণজিৎ সিং চন্নির নাম ঘোষণা করেন।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন দলিত শিখ নেতা চরণজিৎ সিং চন্নি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার