পুবের কলম, ওয়েবডেস্ক: বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু ৭ জনের। আহত বহু। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর নীলগঞ্জ এলাকায়। কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
সংশ্লিষ্ট ঘটনায় সঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এখনও অজানা। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আনা হয় র্যা ফ ও দমকল। শুরু হয় উদ্ধার কাজ।আরও পড়ুন:
অভিযোগ, বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, কেঁপে উঠেছিল গোটা এলাকা। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন ধরে বেআইনি একাধিক বাজি কারখানা চলছে দত্তপুকুরে। সব জেনেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এলাকায় বেআইনি বাজির রমরমা কারবার নিয়ে এর আগে পুলিশে অভিযোগ জানিয়েও ফল মেলেনি বলে দাবি স্থানীয়দের। এদিকে, এই ঘটনার জেরে পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।