পুবের কলম প্রতিবেদক: কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের পুত্র করণ ভূষণ সিংকে এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের কাইশেরগঞ্জ আসন থেকে দাঁড় করিয়েছে বিজেপি। যা নিয়ে কুস্তি মহলে ক্ষোভ ফেটে পড়ছে।
আরও পড়ুন:
সাক্ষী মালিক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘দেশের কন্যারা হেরে গেল। ব্রিজভূষণ জিতে গেল।’
আরও পড়ুন:
দুঃখ করে সাক্ষী জানিয়েছেন, ‘আমরা সবাই নিজেদের কেরিয়ার বাজি রেখেছিলাম।
কতদিন রোদ বৃষ্টিতে রাস্তায় পড়েছিলাম। আজ পর্যন্ত ব্রিজভূষণকে গ্রেফতার করা হয়নি। আমরা কিছুই চাইনি, শুধু ইনসাফ চেয়েছি। ওকে গ্রেফতার করা তো দূর, ওর ছেলেকে লোকসভার টিকিট দিয়ে দেশের কোটি কোটি মেয়ের ভরসার গলা টিপে হত্যা করা হল। দেশের সরকার এমন একজন মানুষের কাছে এতটাই দুর্বল?’আরও পড়ুন:
শুধু সাক্ষী নয়, আরও এক প্রতিবাদী কুস্তিগির বজরং পুনিয়া জানিয়েছেন, ‘এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে দেশের কন্যারা, যারা পদক আনলেন, তাদের রাস্তায় ফেলে দেওয়া হল, আর যিনি তাদের ওপর যৌন কেলেঙ্কারিতে যুক্ত হলেন, তার ছেলেকে টিকিট দিয়ে সম্মান জানানো হল।’