পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি তুলে সোচ্চার হয়েছিলেন আনিসের পরিবার। হাইকোর্টের আনিস কাণ্ডে সিটের ওপরেই ভরসা রাখার নির্দেশ দেওয়া হয় আনিসের পরিবারকে। এদিকে সিট তদন্তে জানায় আনিস খানকে খুন করা হয়নি। এদিকে আনিস কাণ্ডের জের না কাটতে কাটতেই ফের আনিসের খুড়তুতো ভাইয়ের ওপরে হামলার ঘটনা ঘটল।
আনিস খানের ভাই সলমনের উপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা আক্রমণ চালায় বলে অভিযোগ। শুক্রবার মধ্যরাতে শৌচাগারে গিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হন সলমন। তখনই দুষ্কৃতীরা তার উপরে চড়াও হয়। একাধিকবার কোপ মারা হয় তাঁকে। এমনই জানিয়েছেন, আনিসের দাদা সাবির খান। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সলমন। বর্তমানে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আনিসের খুড়তুতো ভাই সলমন।আরও পড়ুন:
আনিস হত্যাকাণ্ডে অন্যতম সাক্ষী ছিলেন এই সলমন। আনিসের মামলা নিয়ে প্রথম থেকে সক্রিয় ছিলেন সলমন। দাদা সাবির খানের অভিযোগ, সলমনকে প্রাণে ফেলার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়।
সাবিরের দাবি, রাতে সলনের বাড়িতে ঢুকে অন্ধকারে তাঁর উপর টাঙি দিয়ে আক্রমণ করা হয়। রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সলমনকেআরও পড়ুন:
সলমনের পরিবারের অভিযোগ, আনিস হত্যাকাণ্ডে অন্যতম সাক্ষী হওয়ায় আগেও হুমকির মুখে পড়তে হয়েছিল সলমনকে। তবে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সলমনের উপর আক্রমণের পর ফের সিবিআই তদন্তের দাবিতে সরব আনিসের পরিবার। এই আক্রমণের পর থেকেই ফের নিরাপত্তাহীনতায় ভুগছে সলমনের পরিবার।
আরও পড়ুন: